অবশেষে এসে গেছে সেই দিন, বাঙালির বহু দিনের আকাঙ্খা কে পূরণ করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জী। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বিগ স্ক্রিন টিভি। জনগনের জন্য এলাহী চপ মুড়ির ব্যবস্থা করা হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে কমারহাটির এক নেতা এলাকার সবাইকে বিনা মূল্যে মদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন। চরাম চরাম করে ঢাক বাজছে বীরভূমে। পশ্চিমবঙ্গের দায়িত্ব কে নেবেন সেই নিয়ে একটু আলোচনা হয়েছিল। কিছু নেতার সুপ্ত বাসনা ছিল মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু হাসেন অন্তর্যামীর মতো দায়িত্ব পেয়েছেন সেই অভিষেক। তবে এক সম্প্রদায় কে তুষ্ট করতে ববিকে উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে। টিভি তে সরাসরি সম্প্রচার চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের। মঞ্চে আলো করে বসে আছেন শিবসেনা, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আপ এর নেতারা। সব দল থেকেই মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন নেতারা। দেশ জুড়ে মাত্র ৪টে আসন পেলেও দিদি বঞ্চিত করেননি সিপিএম কে। তাদের দল থেকেও মন্ত্রী হচ্ছে। সিপিএম বাংলা লবি প্রথমে রাজি না হলেও কেরল লবির কাছে নতি স্বীকার করেছে। আর করবে নাই বা কেন পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা থেকে তাদের একটা আসন ও জোটেনি। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকলেও এবার তা হচ্ছে না কারণ কংগ্রেস বাইরে থেকে সরকারকে সমর্থন করছে। শুরুতেই দিদির কবিতা হাম্বা রাম্বা কাম্বা বলে সবার মন কেড়ে নিল এক তরুণী। এর পর ভাষণ দিতে উঠলেন স্থল সেনা প্রধান তিনি প্রথমেই মমতাকে দেশের মা বলে আখ্যা দিয়ে অনেক হাততালি কোরালেন। বায়ু সেনা প্রধান বলেই দিলেন চলতি বছরে কালি পূজায় কালীঘাটে মমতার বাড়িতে গিয়ে খালি পায়ে ভিড় নিয়ন্ত্রন করতে পারলে তিনি ধন্য হয়ে যাবেন। ইউ জি সি চেয়ারম্যান জানালেন আগামী শিক্ষাবর্ষ থেকেই মমতার কবিতা সিঙ্গুর আন্দোল নোট বন্দি আন্দোলন ইউ জি সি পাঠ্যক্রমে ঠাঁই পাবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেই ফেললেন তিনি খুব তাড়াতাড়ি নিজের নাম রামনাথ বদলে রংনাথ করবেন। শপথ নিতে উঠছেন মমতা। বলছেন " হাম...." চারদিকে 'মমতা', 'মমতা' চিৎকার। আমার গলা দিয়েও বেরিয়ে এল 'মমতা'। এমন সময় বউ এর ধাক্কা আর চিৎকারে ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে শুনতে পেলাম বউ বলছে, 'মিনসেটা সারা রাত ধরে অন্য মেয়ের স্বপ্ন দেখে, আবার তার নাম নিয়ে চিৎকার করছে? যাও না, সেখানে গিয়েই তো থাকতে পার'। আমি কেমন যেন ক্যালানে মার্কা অসহায় হয়ে পরলাম, কি কেলো করলাম রে বাবা, এর জের যে কতদিন চলবে...
😀😀😀😀😉😀😀😀😉😉😉😀😀😀
Tuesday, 24 April 2018
বাঙালির বহু দিনের আকাঙ্খা
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
রাধাকে আমাদের গ্রুপে অ্যাড করলাম রক্তিম:- hi radha বরুন দা:- hi radha, how r u? অনি ডা:- hello, কিছু help লাগলে বোলো অরি:- তুমি কোথায় ...
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
কুয়োর মধ্যে পড়ে যাওয়া মানুষকে,, আপনি দুই রকম ভাবে সাহায্য করতে পারেন।। প্রথমতঃ--কুয়োর মধ্যে পর্যাপ্ত খাদ্য- পানীয় পৌঁছে দিতে হবে।। যাতে মানু...
-
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন। তাদের বাড়ির নাম হল Sentence ভিলা সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে। এক বাড়িতেই (Sentence) তারা ৮ ...
-
সব করুন, কিন্তু বউয়ের কাছে এই ৫টি জিনিস কখনও লুকোবেন না। আর যদি লুকিয়েই ফেলেন, তাহলেই গেল! 'বউ গেলে আর বউ পাবেন না!' আসলে স্বামী-স্...
-
এক লোক কথায় কথায় গালি দেয় যেমন ১০ টা শব্দ বললে তার ভিতর ৩ গালি দিবেই তাকে ঠিক করার জন্য পুলিশে অভিযোগ করা হল পুলিশ: মানুষকে নাকি কথায় কথ...
-
জীবনের সুন্দর একটি হিসাব দেখুন যদি..... A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, ...
-
ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই... ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? . বুড়ি বললঃ হবে ১০...
-
বেশ কয়েকদিন আগের কথা, এক পরিচিতের বাড়িতে গিয়েছি মায়ের সাথে। সন্ধ্যা সাতটা, টিভিতে তখন যথারীতি পাড়া কাঁপানো সিরিয়াল "শ্রীময়ী...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
No comments:
Post a Comment