-সোহিনী.. সত্যি করে বলো.. শপিং মলে সাথে ওই ছেলেটা কে ছিল?আমার বন্ধু কিন্তু দেখেছে..আমাকে ছবি তুলেও পাঠিয়েছে.. তুমি কিভাবে এমনটা করলে আমার সাথে?...
- ওটা ? ওটা আমার পিসতুতো দাদা! তুমি না খালি সন্দেহ করো, আমার উপর একটুও ট্রাস্ট নেই ? ভালোবাসার উপর এটুকু বিশ্বাস না করতে পারলে কি ভালোবাসো আমাকে? এত সন্দেহ করলে আছো কেন? ব্রেক আপ করে নাও..
- ওকে ওকে! I'm Really Sorry ..খুব ভুল হয়ে গেছে.. ক্ষমা করে দাও প্লিজ সোনা.. আর এরকম হবেনা .. ব্ল্যাহ ব্ল্যাহ!
..
ব্যস! একটু মুখ ভারীর পর শপিং এ নিয়ে যাব শুনে সোহিনী গলে জল, আবার সেই মাখোমাখো ভালোবাসা .. সত্যি তো বিশ্বাস না করতে পারলে আর কি ভালোবাসলাম? যেসমস্ত মানুষ ইনসিকিউর তারা জীবনেও সুখী হয়না.. সারাজীবন সন্দেহ করেই কেটে যায় তাদের, এটা কেন করছ? এটা করবেনা.. সেটা করবেনা..এখন কোথায়? কার সাথে কথা বলছিলে? ..বালছাল যত্তসব!
তার পর আবার গতানুগতিক জীবন শুরু হলো..পার্ক, সিনেমা, কলেজস্ট্রিট, ময়দান..হাতে হাত..একটাই কফি, ছাতার তলায় ঠোঁটে ঠোঁট .. রাত জেগে চ্যাট! সত্যি! বড্ড ভাগ্যবান যে ওকে পেয়েছি, আমার জীবনসঙ্গী.. মন থেকে স্ত্রী মেনেও নিয়েছি! আর ও আমাকে স্বামী.. ❤️🌚 টোটাল Made For Eachother Material ..আমরা..
একটা গরমেন্ট জব লাগাতে পারলেই টুক করে বিয়ের পিঁড়িতে বসে পড়লাম বলে..
..
তা হঠাৎ একদিন রাস্তায় সেই পিসতুতো দাদার সাথে দেখা! ভাবলাম আলাপটা সেরেই নেওয়া যাক, যতই হোক হবু আত্মীয় বলে কথা! আমারও তো দাদা হবে..
যে গলা ছেড়ে ডাক পারব ভাবছি .. হঠাৎ আমার হবু আত্মীয়ই বলে উঠল ..
" আরে দাদা! শুনছেন? আপনি সোহিনীর পিসতুতো দাদা না?" 🌚
Thursday, 18 July 2019
পিসতুতো দাদা
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায় ২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ ৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৪। লোটা কম্বল...
-
এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন, যেখানে পুরো শহরটি ধার-দেনায় ডুবে ছিল। তো পর্যটক ভদ্রলোক ৫০০ টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
শিবনাথ শাস্ত্রী পন্ডিত শিবনাথ শাস্ত্রী ছাত্রদের পড়াচ্ছেন। স্কুলে ড্রাম ভর্তি রসগোল্লা এসেছে। তখন শাস্ত্রী সাহেব বললেন, ”এই ড্রাম...
-
গান্ধীজিকে কেনো সন্মান করবো, বলতে পারেন ? যারা গান্ধীজিকে মহানের চোখে দেখেন তাদের জন্য আমি বিপ্লব আরেকবার এলাম। আশাকরি কয়েকটি ঐতিহাসিক যুক্...
-
১.মার্শ গ্যাস হচ্ছে - মিথেন (CH4) ২.নোবেল গ্যাস হচ্ছে - হিলিয়াম ৩.সবথেকে হালকা ধাতু - লিথিয়াম ৪.সবচেয়ে ভারী ধাতু - অসমিয়াম ৫.সবচেয়ে কঠোর...
-
বিভিন্ন শাস্ত্রের উপর ১৫০টি বিষয় ভিত্তক জনকের নাম #বাংলা_সাহিত্য::: ✬বাংলা উপন্যাস–বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✬ বাংলা সনেট – মাইকেল মধূসূদ...
-
পাবলিক টয়লেটের দেওয়ালে লেখা আছে পায়খানা -৫ টাকা প্রস্রাব-২ টাকা ... সাদা মনে জিজ্ঞেস করেছিলাম পাবলিক টয়লেটের অর্থসংগ্রহকারীকে "পায়খা...
-
প্রাইমারি স্কুলে পড়ি তখন। পাড়ায় রঙ খেলছি সবাই মিলে। যেমন হয়, রঙ মেখে ভুত সব। এমন সময় এক বন্ধুর মা এলেন। বন্ধুটিকে কান ধরে কষালেন কয়েকটা। তার...
No comments:
Post a Comment