Wednesday, 28 July 2021

দুধ, ক্ষীর আর ছানার সম্পর্ক

দুধ, ক্ষীর আর ছানার মধ্যে কী সম্পর্ক জানেন?

দুধ খেতে খেতে সঠিক জায়গায় ক্ষীর ঢালতে পারলে ছানা তৈরী হওয়ার সম্ভবনা বেশ ভালোই থাকে।

ভারতীয় বিমান পরিষেবা

ভারতীয় বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন,

তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।

কিন্তু বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মা-এর কাছে না গিয়ে ভুল করে উল্টো দিকে চলে গেল।

এদিকে প্রথমবার প্লেনে চড়ে বিজয় বাবু বিদেশ যাচ্ছিলেন, তিনি টয়লেটে ঢুকলেন।

পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় ঠক ঠক আওয়াজ করছেন আর বলছেন,

হয়ে গেছে নাকি?

তাহলে দরজা খোলো, আমি তোমাকে ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেবো।

টয়লেটের ভিতর থেকে বিস্মিত বিজয় বাবু ভাবছেনঃ

উফ্:.....

একেই বলে সার্ভিস!

কে বলে ভারতীয় বিমানের সার্ভিস খারাপ?

🤣🤣🤣

Monday, 26 July 2021

বান্ধবী

পচার বউয়ের বান্ধবী এসেছিলো ঘরে। পচা বান্ধবীকে অনেকক্ষণ ধরে দেখছিলো, তখন হঠাৎ প্রেশারকুকারের ১০টা সিটি বেজে উঠলো।

পচাঃ যাও রান্নাঘরে গিয়ে দেখো ডাল হয়তো পুড়ে গেছে।

পচার বউঃ ডাল পুড়লে পুড়ক চলবে,তবুও আমি তোমার ডাল এখানে গলতে দেবোনা।
🤣🤣🤣

সাইকোলজি

১. সেদিন স্টাফরুমে বসে আছি, মাথার ওপর ফ্যান চলছে মিডিয়াম স্পিডে৷ হঠাৎ বাইরে প্রবল বৃষ্টি এল, একজন বললেন, 'দীপেন, ফ্যানটা একটু কমা দিখি! ঠান্ডা লাগছে বিরাট'! আমি উঠে গেলাম ফ্যানের রেগুলেটারের কাছে, রেগুলেটারে হাত দিলাম কিন্তু স্পিড কমালাম না! জাস্ট রেগুলেটারে হাত ছুঁইয়ে তাঁকে জিজ্ঞাসা করলাম, 'ঠিক আছে? নাকি আরেকটু কমাবো?' তিনি বললেন, 'না না, এটা ঠিক আছে, থাক! এবার ভাল্লাগছে'৷ ঠিক একই অনুরোধে, মানে ফ্যানের স্পিড কমানোর অনুরোধে পরের একদিন রেগুলেটারে হাত রেখে স্পিড অল্প বাড়িয়ে দিলাম, মানে রেগুলেটারটা একদম একটু খানি ডানদিকে ঘুরিয়ে দিলাম(ধরুন ৪ এ ছিল, আমি ৪.২ করলাম)! তারপর জিজ্ঞাসা করলাম, 'কমেছে? এটা ঠিক আছে?' তিনি হেসে বললেন, 'হ্যাঁ ভাই, এবার ঠিক আছে'৷

২. সেদিন বাইকে করে ফিরছি, ফাঁকা রাস্তা দেখে স্পিড মোটামুটি সত্তর পার করেছি৷ পিছনে যিনি বসেছিলেন, তিনি বললেন, 'এত জোরে চালাস না, একটু আস্তে চল'! আমি বললাম 'ঠিক আছে, কমাচ্ছি থামো' এই বলে স্পিড সত্তর থেকে বাড়িয়ে ৭০.১ এর মত করলাম, জিজ্ঞাসা করলাম 'ঠিক আছে এবার'? পিছনের তিনি জবাব দিলেন, 'হ্যাঁ, এবার ঠিক আছে৷ এত জোরে কেউ বাইক চালায়, একটু কমই ভালো'৷

৩. পিকনিক হচ্ছে, চিকেন বসিয়েছি কড়াইয়ে৷ রান্নার মাঝে একজনকে ডেকে অল্প ঝোল বাটিতে তুলে দিয়ে জিজ্ঞাসা করলাম, 'নুন ঝাল সব ঠিক আছে কিনা দেখ তো'! সে ঝোল মুখে নিয়ে স্বাদ সম্পর্কে বেশ পরীক্ষা নিরিক্ষা করে বলল, 'নুন একটু লাগবে বুঝলি, অল্প দিয়ে দে'! আমি নুনের প্যাকেটের দিকে হাত বাড়িয়ে সেই হাত কড়াইয়ের ওপর নিয়ে এসে জাস্ট আঙুলগুলো নেড়ে দিলাম, না নুনের একটা দানাও নিইনি দিইওনি ঝোলে৷ তারপর সেই ঝোলটাই আবার বাটিতে তুলে তাকে দিয়ে জিজ্ঞাসা করলাম এবার ঠিক আছে কিনা, সে দ্বিতীয়বার ঝোলের স্বাদ পরীক্ষা করে বলল, 'হ্যাঁ, এবার পারফেক্ট আছে! দারুণ লাগছে'!

এরকম প্রতিদিন হাজারো ঘটনা নিয়ে পরীক্ষা নিরিক্ষা চলে, প্রতিদিন নানান রেজাল্ট পাই!

কিন্তু এই ব্যাপারগুলো কেন ঘটে, সেটা খুঁজে পাইনি৷ আজ হঠাৎ গ্যাঁড়ার সাথে ভরদুপুরে বসে ছিলাম, ব্যাপারটা বোঝাচ্ছিলাম ওকে, তারপর জিজ্ঞাসা করলাম 'ভাই, কেন এরকম হয় বলতো? মানুষ এত বোকা কেন!!'

ব্যাটাচ্ছেলে মুচকি হেসে বলল, 'মাষ্টার! আজ সকালে মাছ কেনার সময় যখন তোর মাছের দাম হল ৩৭৮টাকা, তুই যখন মাছদিদিকে ৫০০ টাকার নোট দিল আর দিদি বাকি টাকা ফেরৎ দিল খুচরো কয়েন আর নোট সমেত, তখন কি তুই দোকানে দাঁড়িয়ে টাকাটা গুনে হিসেব করে পকেটে ঢুকিয়েছিলি?' আমি বললাম, 'না'! গ্যাঁড়া হেসে ফেলল, 'ভাই তুইও তো তাহলে বোকা'! মাথা নিচু করলাম, সত্যিই তো, আমিও তো বোকা!! সে হেসে বলল, 'মাস্টার, তুই যেটাকে বোকা বলে ভাবছিস, আসলে সেটা বিশ্বাস, সেটা ভরসা, ভালবাসা, স্নেহ, প্রশ্রয়...., সেটা আসলে আরও অনেক কিছু যেটা তোর সাইকোলজির কোন চ্যাপ্টারেই ডিফাইন করা নেই! ডিফাইন করা সম্ভবও নয়৷ যেদিন এই সিচুয়েশনগুলোর ডেফিনেশন আবিষ্কার হবে, ফর্মুলা আবিষ্কার হবে, প্রসিডিওর আবিস্কার হবে, সেদিন বরং সত্যি সত্যিই একে অপরকে 'বোকা' ভাবার অবকাশ পাবি! দে, তিরিশটা টাকা দে....'

কাজের ফোন

বাড়ির ফোনের বিল সাংঘাতিক বেশি আসায় গৃহকর্তা বাড়ির সবাইকে বললেন,"আমি বেশিরভাগ ফোনই অফিস থেকে করি, বাড়ির বিল তবুও এত বেশি আসে কী করে??"

স্ত্রী বললেন, "আমিও তাই । কোম্পানির ফোনেই আমার কাজ মিটে যায়।"

ছেলে বলল,"অফিসের ফোন ব্যবহারের পর আমারও তো বাড়ির ফোন ব্যবহারের তেমন একটা প্রয়োজন পড়ে না।"

ঘরভর্তি লোকের চোখ এরপর গিয়ে পড়ল একপাশে দাঁড়িয়ে থাকা পরিচারিকার ওপর। সে এতক্ষণ নির্বিকারভাবে সব শুনছিল । ততোধিক নির্বিকার স্বরে সে এবার বলে উঠল, "তো? সবাই -ই তো দেখছি কাজের জায়গার ফোন ইউজ করে! আমি করলেই দোষ?"

Sunday, 25 July 2021

শতবর্ষ বৃদ্ধ

প্রায় শতবর্ষ ছুঁই ছুঁই এক বৃদ্ধকে মদ্য পান দেখে এক যুবক বলল, আপনি এই বয়সে এ সব খাচ্ছেন? প্রেসার বাড়বে, লিভার খারাপ হয়ে যাবে, ডায়াবিটিসে কষ্ট পাবেন। বৃদ্ধ বললেন কি করি বাবা। না খেয়ে থাকতে পারি না।

আপনাকে কেউ কোনদিন বারণ করেনি? কি আর বলি বাবা। যারা বারণ টারণ করত তাদের কেউই আজ আর বেঁচে নেই। অনেকদিন পর এই তুমিই আজ বারণ করলে| সাবধানে থেকো বাবা!! 
😂😂😂

Saturday, 24 July 2021

শুদ্ধ বাংলা

দোকানদার দোকানের সাইনবোর্ডে লিখে রেখেছেন—'গ্রাহক দোকান থেকে জিনিস কেনার সময় একটিও ইংরেজি শব্দ ব্যবহার না করলে তাকে আমরা ২৫% ছাড় দিচ্ছি।'

লেখাটা পড়ে আমাদের পচা দোকানে গিয়ে বলল —"ভাই, দুখানা সূক্ষ্মাতি-সূক্ষ্ম বিষানুগমনাগমন নির্গমন অবরোধক মুখ-ওষ্ঠ-নাসিকাদি রক্ষার্থে কর্ণদ্বয় কর্তৃক সমর্থিত বস্ত্রখন্ড' দিন।"

দোকানদার তার কথা শুনে বলল—"আপনাকে আমি ৫০% ডিসকাউন্ট দেব। দয়া করে ইংরাজিতেই বলেন কী লাগবে?"

পচা হেসে বলল— *"দুটো মাস্ক দিন।"*

রাজুর বাচ্চা

রাজুর 4টে বাচ্চা। একদিন কাগজে রাজু দেখল যে, সরকার ঘোষনা করেছে, যার পাচটা বা তার বেশী বাচ্চা আছে তাকে প্রতি মাসে সরকার 20000 টাকা দেবে। রাজু তখন তার বউকে খবরটা দেখাল আর বলল, তুমি যদি কিছু মনে না কর, তো একটা কথা বলব ?

বৌ – বলো, কিছু মনে করব না।

রাজু - দেখো, আমার প্রেমিকার কাছে আমার একটা বাচ্চা আছে, তুমি বললে আমি নিয়ে আসব, আর আমাদের পাচটা বাচ্চা হয়ে যাবে। 20000 টাকা করে মাসে মাসে পাব।

বউ বলল – যাও ...

রাজু বাচ্চা নিয়ে ফিরে এসে দেখল ... তার ঘরের দুটো বাচ্চা গায়েব। রাজু বৌকে জিজ্ঞাসা করল, ব্যাপার কি বৌ বলল, যার বাচ্চা ... সে নিয়ে গেছে। কারণ, খবরের কাগজ তো তুমি একা পড়োনি।

স্বামী স্ত্রী সংবাদ

একজন মহিলা তার অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেন।

রোগীর উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক মহিলাটিকে বললেন- ওনাকে প্রতিদিন স্বাস্থ্যকর প্রাতরাশ দেবেন ও হাসিখুশি মেজাজে রাখবেন। ওনার সঙ্গে ঝগড়া মারামারি করবেন না। দুপরে খাওয়ার জন্য সুস্বাদু খাবার রান্না করবেন আর আপনার সমস্যার কথা ওনাকে বলবেন না। টেলিভিশন দেখা ও ফেসবুক করা বন্ধ রাখবেন। কখনো টাকা পয়সা ও নতুন গয়না গাটির জন্য দাবি জানাবেন না । যদি এক বছর এই নিয়ম মেনে চলতে পারেন তবে আপনার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।

চিকিৎসকের চেম্বার থেকে ফেরার পথে স্বামী ভদ্রলোক তার স্ত্রীকে প্রশ্ন করলেন - ডাক্তারবাবু কি বললেন?

স্ত্রী গম্ভীর স্বরে বললেন- তোমার রোগ এ জীবনে সারবে না।😂😂😂

আম চোর

আম চুরি করতে একটি ছেলে গাছে উঠেছে। গাছের মালিক হাতেনাতে তাকে ধরে ফেলল। 'ওই বদমাশ, আমার আমগাছে কী করছিস? 'ইয়ে... আঙ্কেল... মানে 
কয়েকটি আম মাটিতে পড়েছিল, ওগুলো গাছে তুলে রাখছি।😂😂😂

ডাক্তারি

একটি অসাধারণ সুন্দরী যুবতী একটা ওষুধের দোকানের সামনে চুপ করে দাঁড়িয়ে ছিল।
মনে হচ্ছিল যেন সে দোকানের ভীড় কমার অপেক্ষায় ছিল।
দোকানের মালিক তার দিকে বেশ কৌতূহলের দৃষ্টিতে তাকাচ্ছিল মাঝে মাঝে।
ভাবছিল, সে এমন কিছু জিনিষ কিনতে এসেছে যেটা নিতান্ত গোপনীয়?
কারুর সামনে সে বলতে বোধহয়  তার লজ্জা বোধ করছে!
ভেবেই যাচ্ছে আর নিজেও চাইছে যেন ভীড়টা তাড়াতাড়ি কমে যায়।
ওষুধের বিক্রী কমে কমুক, সুন্দরী যুবতীটির কী প্রয়োজন আর সেটা সে মেটাতে পারবে কিনা, সেই ভেবেই তার হাঁকপাকানি অবস্থা।
যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে দোকানটা একটু ফাঁকা হল।
কোন গ্রাহকই আর ছিলনা।
মেয়েটি দোকানে ঢুকল আর মালিককে একটু আস্তে ঈশারায় ডাকল।
একেবারে মৃদু সুরে সলজ্জ ভঙ্গীতে একটা কাগজ দোকানের মালিকের দিকে এগিয়ে দিল।
আর অতি সুরেলা ভঙ্গীতে, প্রায় ফিসফিস করে বলল...
“কাকু, আমার না........
আমার না .......কি যে বলি.....
আমার না এক ডাক্তারের সঙ্গে বিয়ে পাকা হয়ে গেছে।
আর আজ না ওনার প্রথম চিঠি পেয়েছি।
ডাক্তারদের হাতের লেখা তো আপনারাই পড়তে পারেন!
তাই একটু এটা পড়ে শোনাবেন  প্লিজ?
আমি কিচ্ছু বুঝতে পারছিনা কাকু ।

Popular Posts