- আ-আরে জ্যাঠামশাই।
- বুড়ো !
- কই পা-টা দেখি, একটু আবির ছোঁয়াই ।।
- বুড়ো তুই টলছিস !
- বলটু আধ গেলাস মিষ্টি চাখতে দিলো গো জেঠু, তবে নেশা হয়নি, মাইরি বলছি!
- বটে ! বটে ? কথার এই ছিরি হয়েছে তোমার !
-মা-ক্কালী, নেশা হয়নি। একটু আবির দিই ... পা-টা বাড়াও না ...
- স্কাউনড্রেল ! কাকাকে জ্যাঠায় রূপান্তর করে সেই থেকে জ্যাঠামি হচ্ছে !
- ছোটকাকু ! দেখেছ! দেখেছ কাণ্ড, একদম চিনতেই পারিনি ...এহ, এমন রংচং মেখে থাকলে কি বোঝা যায় ! এমন বিশ্রী করে কে তোমায় আবির দিল ...
- ওসব নাটক ছাড়, মেয়েটা কে ?
- মেয়ে ! কোন মেয়ে ?
- আমি কিছু দেখতে পাই না, না ? ক্যারামের বেস খেলার মতো
ঠোঙা থেকে চিমটে চিমটে আবির তুলে গালে ছোঁড়া হচ্ছে , বটতলায় বসে ওড়না দিয়ে হাতপাখার মতো হাওয়া খাওয়া হচ্ছে, এসব আমার চোখে পড়ে না, না ?
- কাকু, তোমার কোমরে তেল মালিশ করে দিই ?
- ন্যাকা ষষ্ঠী !
- বাতের ব্যাথাটা কমে গেছে ?
- সে খবরে তোর দরকার কী ?
- পা টুকু বাড়ালেই ঝামেলা মিটে যেত, সেই থেকে শুধুমুধু কেবল অশান্তি করছ ...
- অশান্তির দেখলি কী হারামজাদা ! আগে ডিলটা হোক, তার পর না হয় ওসব আবির-টাবিরের ফর্মালিটিস হবে ...
- ডিল !
- আফটারঅল ক্রাইম তো একটা নয় ! নেশা করা, কাকাকে জ্যাঠা বানানো, রকীয় ভাষায় গুরুজনের সাথে কথা বলা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বটতলায় একটা মেয়েকে ক্যারামের বেস খেলার মতো করে আবির ছোঁড়া --- এতগুলো খবর হেড কোয়ার্টারে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে কি ? বৌদি আবার সকাল থেকেই খিটখিট করছে ...।
- কী করতে হবে ?
- ওপরের বড় খাটের নীচে, পিছন দিক করে যে রামের বোতলখানা লুকিয়ে রেখেছিস, ওটা সারেন্ডার কর ! অবিলম্বে ! আমার এই হাতব্যাগে ! অবশ্যই কাকিমার নজর এড়িয়ে ! কুইক ...
- ছিঃ কাকু, ওটা না বাচ্চাদের জন্য রাখা ! বিকেলে এসে একটু হই হুল্লোড় করবে ছাদে। তুমি শিশু পানীয়ে হাত দেবে ?
- শিশু মাই ফুট ! বেশি কথা বলাস না বুড়ো, যা বলছি কর ...
- তার চেয়ে বলি কী, তুমিও হুল্লোড়ে সামিল হও না কেন... রামের সঙ্গে টামও পাবে ... শুধু শুধু রাম গেলা কি ভালো দেখায় ?
- বলছিস ? কিন্তু তোর কাকিমা থুড়ি বাড়ির সবাই জানে আমি দোলের দিন সাত্ত্বিক আহার করি ...
- সাত্ত্বিকই তো। সাত্ত্বিক মানে ইয়ে অনাড়ম্বর, নিরীহ মানে সরল। রামের চেয়ে সরল কেউ আছে কি ? এক বস্ত্রে কেমন বনে চলে গেল ...
- তা মন্দ বলিসনি বুড়ো। তোর বুদ্ধি আছে। কাকিমা সিরিয়াল দেখতে বসলে আমায় ডাকিস তালে, কেমন ?
- ডান ! ডিল ফাইনাল !
- মেয়েটি কিন্তু দেখতে মন্দ নয় ! তোর পছন্দের উপর আমার আস্থা আছে বুড়ো ।
- যাহ্, কাকু কী যে বলো ... আসো, পায়ে একটু আবির দিই...
Tuesday, 12 March 2019
বুড়োর জ্যাঠামি
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
Question :- What is love and explain in details ? ( 16 marks) Answer: 🔸Arts Student....... Answer: Love is life. (mar...
-
মদন অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ দাঁড় করালো। পুলিশ, "কি ব্যাপার, এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন?" মদন, ...
-
মহিলা শিক্ষক ইংরেজি ক্লাস নিচ্ছেন। . . . . মহিলা শিক্ষকঃ সবাই HAND দিয়ে একটা sentence লিখ। যে সবার আগে লিখতে পারবে তার জন্য আছে পুরস্...
-
বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন? বাপ মায়ের সাথে ক্যাচাল করে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করেন? বাবা মায়ের সাথে সম্পর্ক রাখেন না? সাবধান! SIR...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
-
ছেলে, “বাবা ‘ভায়রাভাই’ মানে কী?” বাবা, “যখন দুইজন বা তার চেয়ে বেশী ভালো মানুষ একই কোম্পানির মাল ব্যবহার করে ঠকে যায়, তাদেরকে ভায়রাভাই বলে! ...
-
আবুলঃ মা,মা আব্বুর না চোখ এ সমস্যা আবুলের মাঃ কেন? আবুলঃ বাবা দুরের জিনিশ খুব ভালো দেখতে পায়,কিন্তু কাছের জিনিস একদম ই দেখতে পারেনা আবুলের ম...
-
একদিন এক মাষ্টার আর এক ছাত্র রাস্তা দিয়ে হাটতেছে এই সময় ছাত্র দেখতে পেল একটি পুকুরের মধ্যে একটি হাঁসের উপর অন্য এটি হাঁস উঠে আছে। ছাত্র তখন ...
-
-সোহিনী.. সত্যি করে বলো.. শপিং মলে সাথে ওই ছেলেটা কে ছিল?আমার বন্ধু কিন্তু দেখেছে..আমাকে ছবি তুলেও পাঠিয়েছে.. তুমি কিভাবে এমনটা করলে আমার সা...
No comments:
Post a Comment