কোরিয়ান এক ভদ্রমহিলা কাজ সেরে বাস এ করে বাড়ী ফেরার পথে পিরিয়ড শুরু হয়। স্কার্ট ভেদ করে রক্তের দাগ বাস এর সিটে লেগে গেলে মহিলা খুব অস্বস্তিতে পড়ে যান।
মহিলার সহযাত্রী ভদ্রলোক পুর ঘটনাটা নোটিশ করেন এবং কিছু না বোঝার ভান করে নিজের হাতে থাকা স্ট্রবেরী জ্যুস এর কিছুটা মহিলার স্কার্ট এ ফেলে দেন,
তারপর সরি বলতে বলতে নিজের ব্লেজার টা এগিয়ে দিয়ে বলেন ভেজা অংশ কভার করে বাস থেকে নেমে যেতে। পরে কোনদিন ব্লেজার ফেরত দিলেই হবে।
মহিলা বাড়ী ফেরার পরে বুঝতে পারেন লোকটা আসলে তাকে পিরিয়ডের লজ্জা থেকে বাঁচাতে তার গায়ে জুস ফেলেছিল।
ঠিক এরকমই আরেকটি ঘটনা সম্প্রতি আমাদের দেশে ভাইরাল হয়েছে।
একজন মা তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখেছেন আজ স্কুল থেকে বাসে করে বাড়ী ফেরার সময় আমার মেয়ের প্রথম পিরিয়ড স্টার্ট হয়। তার স্কার্টে দাগ দেখে একটা ছেলে তার কাছে এগিয়ে আসে এবং তাকে এক কোনে সরিয়ে নিয়ে গিয়ে কানে কানে বলে, তার ড্রেস এ দাগ লেগেছে। তারপর নিজের সোয়েটার টা এগিয়ে দিয়ে বলে ওটা কোমরে বেঁধে নিতে।
মেয়েটা অস্বস্তি বোধ করলে সে আশ্বস্ত করে, বলে, লজ্জার কিছু নেই, আমারও বোন আছে, আমি জানি এটা স্বাভাবিক।
মেয়েটির মা এরপর সেই ছেলের মাকে উদ্দেশ্য করে লেখেন- সঠিক ভাবে পুত্রকে মানুষ করার জন্য আপনাকে ধন্যবাদ!!
আমার পুত্রকেও আমি সঠিক পুরুষ বানাতে চাই, এবং শেখাতে চাই, কাপড়ে কাদা লাগলে যেমন গোপন করার বিষয় থাকেনা, তেমনি পিরিয়ডের দাগও গোপন করার কোন বিষয় না।
কোনো পুরুষ যদি এরকম অস্বস্তিতে কোন মেয়েকে দেখে তাহলে যেন বলে, লজ্জা কেন পাচ্ছ ?? পিরিয়ডের দাগই তো,
কাওকে খুন তো আর করনি .....
একটা বিশেষ ধরনের শারীরিক গঠন হলেই আমরা তাকে পুরুষ বলি। কিন্তু পুরুষ আসলে দুই প্রকারঃ- সঠিক পুরুষ আর বেঠিক পুরুষ। সঠিক পুরুষ চেনার প্রধান এবং প্রথম লক্ষণ হল নারী জাতির প্রতি তার আচরণ কেমন?
একজন পুরুষ যত সফলই হোক না কেন মেয়েদের সম্মান না দিলে বুঝতে হবে সে বেঠিক পুরুষ, তার মধ্যে কোনো পুরুষত্ব নেই।।
Sunday, 25 August 2019
পিরিয়ডস
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
রাধাকে আমাদের গ্রুপে অ্যাড করলাম রক্তিম:- hi radha বরুন দা:- hi radha, how r u? অনি ডা:- hello, কিছু help লাগলে বোলো অরি:- তুমি কোথায় ...
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
কুয়োর মধ্যে পড়ে যাওয়া মানুষকে,, আপনি দুই রকম ভাবে সাহায্য করতে পারেন।। প্রথমতঃ--কুয়োর মধ্যে পর্যাপ্ত খাদ্য- পানীয় পৌঁছে দিতে হবে।। যাতে মানু...
-
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন। তাদের বাড়ির নাম হল Sentence ভিলা সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে। এক বাড়িতেই (Sentence) তারা ৮ ...
-
সব করুন, কিন্তু বউয়ের কাছে এই ৫টি জিনিস কখনও লুকোবেন না। আর যদি লুকিয়েই ফেলেন, তাহলেই গেল! 'বউ গেলে আর বউ পাবেন না!' আসলে স্বামী-স্...
-
এক লোক কথায় কথায় গালি দেয় যেমন ১০ টা শব্দ বললে তার ভিতর ৩ গালি দিবেই তাকে ঠিক করার জন্য পুলিশে অভিযোগ করা হল পুলিশ: মানুষকে নাকি কথায় কথ...
-
জীবনের সুন্দর একটি হিসাব দেখুন যদি..... A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, ...
-
ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই... ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? . বুড়ি বললঃ হবে ১০...
-
বেশ কয়েকদিন আগের কথা, এক পরিচিতের বাড়িতে গিয়েছি মায়ের সাথে। সন্ধ্যা সাতটা, টিভিতে তখন যথারীতি পাড়া কাঁপানো সিরিয়াল "শ্রীময়ী...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
No comments:
Post a Comment