এক মহিলা মন্দিরের পূজারীকে সাফ জানিয়ে দিলেন, " আমি আর কোনদিন মন্দিরে আসবো না I"
পূজারী জিজ্ঞেস করলেন, " কারণটা কি জানতে পারি ?"
মহিলা বললেন, "মন্দিরের পরিবেশটা আমার এখন একদম ভালো লাগে না I মন্দিরে এসে মানুষের মোবাইল টেপা, প্রেম, গল্প, আড্ডা এসব দেখতে আমার একদম ভালো লাগে না I"
পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, "আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আমার একটা কথা মানবেন ?"
মহিলাটি বললেন, "কি বলুন" I
পূজারী বললেন, "একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে আপনাকে দুইবার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে, পারবেন তো ? তবে এক ফোটা জল যেন গ্লাস থেকে বাইরে না পড়ে I"
মহিলাটি বললেন, "পারবো "I
মহিলাটি একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে পুরো মন্দির দুইবার প্রদক্ষিণ করলেন, এক ফোটা জল গ্লাস থেকে নিচে পড়ে নি I
প্রদক্ষিন শেষ হলে পূজারী মহিলাটিকে তিনটি প্রশ্ন করলেন--
১) আপনি কি প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল টিপতে দেখেছেন ?
২) আপনি কি কাউকে গল্প করতে লক্ষ্য করেছেন ?
৩) কাউকে কি বাজে কোন কাজ করতে দেখেছেন I
মহিলাটি বললেন, "আমি এসব কিছুই লক্ষ্য করি নি, কারণ আমার পুরো মনোযোগ জলের গ্লাসের উপর ছিল যাতে এক ফোটা জল গ্লাস থেকে না পড়ে যায় I
পূজারী বললেন, "আপনি যখন মন্দিরে আসবেন আপনার উচিত আপনার পূর্ণ মনোযোগ ভগবানের উপর স্থাপন করা I দেখবেন একমাত্র ঈশ্বর ছাড়া বিশ্বের কোন অপ্রিয় জিনিস আপনার নজরে আসবে না..
Thursday, 1 August 2019
মনোযোগ
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
Question :- What is love and explain in details ? ( 16 marks) Answer: 🔸Arts Student....... Answer: Love is life. (mar...
-
মদন অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ দাঁড় করালো। পুলিশ, "কি ব্যাপার, এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন?" মদন, ...
-
মহিলা শিক্ষক ইংরেজি ক্লাস নিচ্ছেন। . . . . মহিলা শিক্ষকঃ সবাই HAND দিয়ে একটা sentence লিখ। যে সবার আগে লিখতে পারবে তার জন্য আছে পুরস্...
-
বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন? বাপ মায়ের সাথে ক্যাচাল করে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করেন? বাবা মায়ের সাথে সম্পর্ক রাখেন না? সাবধান! SIR...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
-
ছেলে, “বাবা ‘ভায়রাভাই’ মানে কী?” বাবা, “যখন দুইজন বা তার চেয়ে বেশী ভালো মানুষ একই কোম্পানির মাল ব্যবহার করে ঠকে যায়, তাদেরকে ভায়রাভাই বলে! ...
-
আবুলঃ মা,মা আব্বুর না চোখ এ সমস্যা আবুলের মাঃ কেন? আবুলঃ বাবা দুরের জিনিশ খুব ভালো দেখতে পায়,কিন্তু কাছের জিনিস একদম ই দেখতে পারেনা আবুলের ম...
-
একদিন এক মাষ্টার আর এক ছাত্র রাস্তা দিয়ে হাটতেছে এই সময় ছাত্র দেখতে পেল একটি পুকুরের মধ্যে একটি হাঁসের উপর অন্য এটি হাঁস উঠে আছে। ছাত্র তখন ...
-
-সোহিনী.. সত্যি করে বলো.. শপিং মলে সাথে ওই ছেলেটা কে ছিল?আমার বন্ধু কিন্তু দেখেছে..আমাকে ছবি তুলেও পাঠিয়েছে.. তুমি কিভাবে এমনটা করলে আমার সা...
No comments:
Post a Comment